শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় মাদকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় মাদকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে হেরোইন, গাজাঁ ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা থানার কিল্লারপুল এলাকার মৃত জামাল উদ্দিনের পুত্র সহোদর দুই ভাই নাদিম (৪৮), মো. সবুজ (৪০) ও ফতুল্লার পাগলা নয়ামাটির এলাকার মো. বাচ্চু মিয়ার পুত্র সেলিম (৩০)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে তাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট, ২৫ পুরিয়া গাজাঁ ও ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় দুটি মামলা দায়ের করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পাগলা নয়মাটি এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে ফতুল্লা থানার হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পুরিয়া গাঁজা সহ নাদিম কে এবং ২ পুরিয়া হেরোইনসহ সবুজ কে গ্রেপ্তার করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 