শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন
রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন

রূপগঞ্জে চাঁদর তৈরির একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় টেক্সটাইল কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের সময় কাঞ্চন বাজারে অবস্থিত তোফায়েল আহাম্মেদের মালিকানাধীন চাঁদার তৈরি টেক্সটাইল কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের লেলিহান শিখা বাজার এলাকায় ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা আগুন আগুন করে চিৎকার শুরু করে। এক পর্যায়ে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কাঞ্চন ও পুর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ততক্ষণে আগুনে কারখানায় থাকা কাপড়, সুতাসহ আটটি মেশিনারিজ পুড়ে যায়। তাৎক্ষনিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আশপাশের এলাকায় ছড়িয়ে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 