শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজবাড়ী | শিরোনাম » ছাত্রলীগ নেতাকে মারপিট করায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা
ছাত্রলীগ নেতাকে মারপিট করায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা
![]()
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন মৃধাকে (২৫) পূর্ব শত্রুতার জের ধরে মারপিট ও তার মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশাকে (৩২) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজার এলাকা থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ছাত্রলীগ নেতা সুজন মৃৃধা বাদী হয়ে বুধবার রাত ১০টার দিকে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মিশা গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাইমদ্দিন প্রামানিক পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে। সুজনের বাবার নাম রফিক মৃধা। তার বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের বিপিন রায়ের পাড়ায়। পুলিশ ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সুজন মৃধা মোটরসাইকেল চালিয়ে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি আল মাহমুদ মিশার বাড়ির কাছাকাছি গেলে মিশা এগিয়ে এসে তার গতিরোধ করে। তখন তার হাতে গৃহকর্মের কাজ করতে থাকা একটি ধারালো দা ছিল। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে মিশা সুজনকে দা দিয়ে কোপ দেয়।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হীরু মৃধা কাছে জানতে চাইলে তিনি আরটিভি নিউজকে বলেন, সুজনের সাথে তাদের সভাপতি আল মাহমুদ মিশার কি নিয়ে দ্বন্দ্ব ছিল তা তার জানা নেই। সভাপতি কখনো তাকে কিছু জানায়নি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর আরটিভি নিউজকে জানিয়েছেন, বাদী সুজন মৃধার দায়েরকৃত এজাহারটি থানায় মামলা হিসেবে (নং ৩১, তারিখ ২৫/৮/২১) রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারকৃত আল মাহমুদ মিশাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 