শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজবাড়ী | শিরোনাম » পদ্মায় ধরা পড়লো বিরাট আকৃতির পাঙ্গাশ
পদ্মায় ধরা পড়লো বিরাট আকৃতির পাঙ্গাশ
![]()
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের বড় আকৃতির একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।
আজ শুক্রবার ভোরে পাবনার কাজিরহাট এলাকর জেলে পরাণ হলদারের জালে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৮০০টাকা দিয়ে মাছটি ক্রয় করে।
এ ব্যাপারে পরাণ হলদার বলেন, শুক্রবার ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে মো. দুলালের আড়তে তুললে সেখান থেকে চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী-আরিফা ভাণ্ডারের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মা বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির পাঙ্গাশ মাছটি দেখতে পাই।
জানা যায়, মাছটির ওজন ২২ কেজি। স্থানীয় আড়তদার খোলা ডাকে মাছটির বিক্রির কথা বললে আমি সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করি। ১৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির কথা জানান চান্দু।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 