বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নির্বাচনে সহিংসতা বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ
নির্বাচনে সহিংসতা বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ
![]()
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
নূরুল হুদা বলেন, চলমান ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে গোয়েন্দা তৎপরতা জোরদার করে মাঠ প্রশাসনকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।
জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, কমিশনার, ডিসি, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ভার্চ্যুয়াল বৈঠক হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়াও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে যুক্ত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 