বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » জয়পুরহাটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন
জয়পুরহাটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন
![]()
‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগ জীবন-সম্পদ রক্ষা করি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাট স্টেশনের উপসহকারী পরিচালিত মোঃ শওকত আলী জোদ্দার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফায়ার ফাইটার আমির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনা বিষয়ে অধিক সচেতনতা প্রয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। স্কুল কলেজের ছাত্র, শিক্ষক, স্কাউট, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 