বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনাপোলে ১৪৩ বোতল ফেনসিডিলসহ আটক ২
বেনাপোলে ১৪৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৬টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামেন আবুবক্করের ছেলে হাফিজুর রহমান ও খায়রুল মোল্লার ছেলে তামিম হোসেন (১৪)।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার লাভলু মিয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান প্রবেশ করবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন দুই যুবক বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 