শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহো, কোচ তুখেল
বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহো, কোচ তুখেল
![]()
উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবল হয়েছেন জর্জিনহো। চেলসির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপও জিতেছেন এই মিডফিল্ডার। এদিকে সেরা কোচ হয়েছেন চেলসি বস থমাস তুখেল।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে এই ঘোষণা দেয়া হয়।
গেল ১৯ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন কেভিন ডি ব্রুন, এনগোলো কান্তে ও জর্জিনহো।
তালিকায় থাকা তিনজনই ইংলিশ প্রিমিয়ার লিগের। ২০১১ সাল থেকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া এই পুরস্কার দিয়ে আসছে। ১১ বছরে এবারই সংক্ষিপ্ত তালিকার তিনজনই মিডফিল্ডার।
দশম খেলোয়াড় হিসেবে একই বছর চ্যাম্পিয়নস লিগ ও ইউরোর শিরোপা তুলেছেন জর্জিনহো। ইউরোর প্রতিটি ম্যাচে ইতালির মূল একাদশে ছিলেন। চেলসিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যদিকে ২০২০ সালের জানুয়ারিতে ফ্র্যাংক ল্যাম্পার্ডকে বিদায় করে প্যারিস সেন্ট জার্মেই থেকে পিএসজিতে যোগ দেন থমাস তুখেল। দলের হাল ধরেই বাজিমাত করেন। চ্যাম্পিয়নস লিগ জেতানো পাশাপাশি প্রিমিয়ার লিগে সেরা চারে টেনে তুলেন দলকে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 