মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » চার কেন্দ্রেই বিজেপিকে হারালো তৃণমূল!
চার কেন্দ্রেই বিজেপিকে হারালো তৃণমূল!

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ের পথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এমন পরিস্থিতিতে জয় ঘোষণার আগেই টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
টুইটে মমতা বলেন, ‘জয়ী ৪ প্রার্থীকেই আমি অভিনন্দন জানাচ্ছি। এই জয় মানুষের। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতিকে উপেক্ষা করে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছে। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বেসরকারি ফল অনুযায়ী, ৪ আসনেই বড় ব্যবধানে বিজেপিকে হারিয়েছে তৃণমূল। সর্বনিম্ন ভোটের ব্যবধান ৫০ হাজারেরও বেশি।
খড়দহ আসনে ভোটের ব্যবধান ৯৩ হাজার ৮৩২। শান্তিপুরে ৫০ হাজার ৮৭৮। দিনহাটায় ১ লাখ ৬৪ হাজার ৮৯। গোসাবায় ১ লাখ ৮৩ হাজার ৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা।
সূত্র: আনন্দবাজার।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 