সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » জয়পুরহাটে জাতীয় যুব দিবস পালন
জয়পুরহাটে জাতীয় যুব দিবস পালন
![]()
নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার পালন করা হয় জাতীয় যুব দিবস-২০২১। এ উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর দু’দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করে।
’’দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনে জয়পুরহাটে পালিত দু’দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে যুব ভবন ও যুব সংগঠন এলাকায় পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান এবং ’দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” মাদক ও সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা যুব ভবনের হলরুমে অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মতিয়ার রহমান।
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণসহ জেলার শ্রেষ্ঠ সফল যুব সংগঠক ও আত্মকর্মীর মাঝে সনদপত্র প্রদান ও যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোণা অবমুক্ত করা




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 