শনিবার, ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
সোনারগাঁয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

মুজিববর্ষের পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য নিয়ে সোনারগাঁয়ে পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামের সঞ্চালনায় শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় সোনারগাঁ থানা চত্বরে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহি কর্মকতার আতিকুল ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযুদ্ধে ডিপুটি কমান্ডার ওসমান গণি, গাজী মজিবুর রহমান, মুক্তিযুদ্ধা ও সাংবাদিকগণসহ আরো অনেকে।
সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান বক্তারা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 