বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » স্বাস্থ্যের বৈঠকে দ্রুততম সময়ে সকল জনগনকে টিকার আওতায় আনতে সুপারিশ
স্বাস্থ্যের বৈঠকে দ্রুততম সময়ে সকল জনগনকে টিকার আওতায় আনতে সুপারিশ

ঢাকা, ২৬ আগস্ট, ২০২১ , এনটুএনঅনলাইনটিভি : একাদশ জাতীয় সংসদের ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক আজ কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোঃ মনসুর রহমান, মো: আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ এবং মোঃ আমিরুল আলম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এবং ই.ডি.সি.এল গোপালগঞ্জ শাখা কর্তৃক কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সকল ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া কমিটি বৈঠকের সুপারিশসমূহের কপি সকল মন্ত্রণালয়ে পৌছানোর সিদ্ধান্ত বৈঠকে গৃহীত হয়।
দ্রুততম সময়ে সকল জনগনকে টিকার আওতায় আনতে টিকা উৎপাদনের একটি পূর্ণ পরিকল্পনা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 