শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » তাহিরপুর সীমান্তে হুন্ডি কারবারি আটক
তাহিরপুর সীমান্তে হুন্ডি কারবারি আটক
![]()
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় টাকা ও একটি মোটরসাইকেলসহ এক হুন্ডি কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের জামাল মিয়ার ছেলে শরীফ (৩৮)।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) মিডিয়া সেল জানায়, শুক্রবার সকাল ৮টায় উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল বীরেন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে তিন লাখ ভারতীয় রুপি, ১টি মোটরসাইকেল ও তিনটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক মালামালের সিজার মূল্য চার লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তসলিম এহসান ভারতীয় রুপিসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 