বুধবার, ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » দেশ-জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আজও অব্যাহত : শ্রম প্রতিমন্ত্রী
দেশ-জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আজও অব্যাহত : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আজও অব্যাহত। সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে হবে।
বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার যে আদর্শ, মানবিকতা তা আমাদের সকলের জীবনে প্রতিফলনের বিষয়। বঙ্গবন্ধুর আত্মত্যাগকে শ্রদ্ধা করে তার আদর্শে আমাদের জীবন গড়তে হবে। আমাদের সন্তানদের জন্য জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়ে দিয়ে যেতে হবে। আজকের আমাদের সকলের শপথ হোক আমরা সকলে দেশকে মনেপ্রাণে ভালোবাসবো। তবেই জাতির পিতার আত্মত্যাগ পূর্ণতা পাবে।
মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোকপ্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের বঙ্গবন্ধু চেয়ার কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রবন্ধে তিনি বাঙালির জাতিসত্ত্বা, বাঙালির ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস ও জাতির স্বাধীনতা অর্জনে জাতির পিতার অবদান তুলে ধরেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্মসচিব) ড. গোলাম মো. ফারুক, প্রকল্প পরিচালক, যুগ্ম মহপরিদর্শক, উপমহাপরিদর্শক, সহকারী মহাপরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 