বুধবার, ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বৃহস্পতিবার ২৩ প্রতিষ্ঠান পাবে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার
বৃহস্পতিবার ২৩ প্রতিষ্ঠান পাবে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার
![]()
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ দেবে শিল্প মন্ত্রণালয়। ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হবে।
বুধবার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব তথ্য জানান।
প্রথমবারের মতো আয়োজিত এ পুরস্কারের জন্য ৭ ক্যাটাগরিতে ২৩ শিল্পপ্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।
এগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, হাইটেক শিল্প ক্যাটাগরিতে ৩টি, হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে ৩টি এবং কুটির শিল্প ক্যাটাগরিতে ৩টি।
১ম পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, ২য় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং ৩য় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেওয়া হবে।
স্বর্ণের ক্রেস্টগুলো ১৮ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে তৈরি। ক্রেস্টগুলো ইতোমধ্যে তৈরি করে বাংলাদেশ আনবিক শক্তি কমিশন কর্তৃক স্বর্ণের মান যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রাখা হয়েছে। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সবাইকে সম্মাননাপত্র দেওয়া হবে।
এর আগে চলতি বছরের ২৭ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো-
বৃহৎ শিল্প
এ বছর বৃহৎ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দ্বিতীয় পুরস্কার পাচ্ছে জজ ভূঞা টেক্সটাইল মিলস। যৌথভাবে তৃতীয় হয়েছে আদুরি অ্যাপারেলস লিমিটেড ও ইউনিভার্সাল জিন্স লিমিটেড।
মাঝারি শিল্প
মাঝারি শিল্প ক্যাটাগরিতে চার প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যৌথভাবে অকো-টেক্স লিমিটেড এবং ফরচুন সুজ লিমিটেড। দ্বিতীয় পুরস্কার রহিমআফরোজ রিনিউএবল এনার্জি লিমিটেড এবং তৃতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড।
ক্ষুদ্র শিল্প
ক্ষুদ্র শিল্পের জন্য মনোনীত তিনটি প্রতিষ্ঠান। প্রথম আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রি, দ্বিতীয় এসআর হ্যান্ডিক্যাফটস এবং আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মাইক্রো শিল্প
মাইক্রো ইন্ডাস্ট্রির জন্য পুরস্কার পাচ্ছে- মেসার্স কারুকলা, ট্রিম টেক্স বাংলাদেশ ও জনতা ইঞ্জিনিয়ারিং।
হাইটেক শিল্প
হাইটেক শিল্পের জন্য মনোনীত তিন প্রতিষ্ঠান হলো- সার্ভিস ইঞ্জিন লিমিটেড, সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড ও মীর টেলিকম লিমিটেড।
হস্ত ও কারুশিল্প
হস্ত ও কারুশিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে ক্লাসিকাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি, দ্বিতীয় আয়োজন এবং সোনারগাঁ নকশি কাঁথা মহিলা উন্নয়ন সংস্থা পাচ্ছে তৃতীয় পুরস্কার।
কুটির শিল্প
কুটির শিল্প ক্যাটাগরিতে কুমিল্লা আর্ট এন্ড ক্রাফটস, রংমেলা নারী কল্যাণ সংস্থা এবং অগ্রজ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 