মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » নাসিক কাউন্সিলর আলী হোসেন আর নেই
নাসিক কাউন্সিলর আলী হোসেন আর নেই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন আলা আর নেই।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক তথ্যমতে, আলা হোসেন অসুস্থ ছিলেন। সোমবার ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর বেলা ১১টার দিকে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মরহুম আলী হোসেন আলা কদমতলী ৭নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় ৭নং ওয়ার্ডের দীর্ঘ সময়ে মেম্বার ছিলেন। জনপ্রিয় এই জনপ্রতিনিধির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 