মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
![]()
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগংরোড থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা হলেন, লিমন আহম্মেদ রাব্বি (২১) রাব্বি গোপালগঞ্জের মুকসুদপুরের মুকসুদপুর এলাকার রবিউল ইসলাম লাবু এর ছেলে এবং অপর আসামী নওগাঁর সাপাহারের প্রফেসরপাড়া এলাকার মোঃ হাফিজ উদ্দিন এর ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে (২৬ অক্টোবর) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১৪ কজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় র্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 