মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা হিসেবে খ্যাতি অর্জন করেছেন : সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা হিসেবে খ্যাতি অর্জন করেছেন : সমাজকল্যাণ মন্ত্রী
![]()
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ‘মানবতার মা’ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। ১৭ কোটি বাংলাদেশীকে সম্মানিত করেছেন।
তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদার অব হিউমিনিটি সমাজকল্যাণ পদক-২০২১’ প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ের বাছাই কমিটির বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দীন প্রামাণিকসহ জাতীয় কমিটির অন্যান্য সদস্য এ সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গার ঢেউ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচলিত হননি বরং তাদেরকে নিজের দেশে আশ্রয় দিয়ে তাদের ভরণপোষণসহ জীবনধারনের সকল সুবিধা নিশ্চিত করেছেন।
নুরুজ্জামান আহমেদ দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সর্বক্ষেত্রে সফলতার দীপশিখা উন্মোচন করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 