শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
![]()
রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল এলাকায় ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে জাগো নিউজকে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
রাফি আল ফারুক বলেন, রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল জিএম বাড়ি এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট।
তিনি আরও বলেন, সাততলা ভবনের নিচ তলায় আগুন লেগেছে। এছাড়া পাশের ভবনে কেমিক্যালের কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এ জন্য আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।
তবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 