শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে ৩ জেলেকে জরিমানা, টোনা জাল ও ইলিশ জব্দ
সোনারগাঁয়ে ৩ জেলেকে জরিমানা, টোনা জাল ও ইলিশ জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ জেলেকে বিভিন্ন মেয়াদে মামলা দায়ের করে ১৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ১ লাখ মিটার টোনা জাল ও ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। শনিবার (২৩ অক্টোবর) পাগলা কোষ্টগার্ড ও সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে মেঘনা নদীর নুনেরটেক ও চরকিশোরগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা, আয়নাল হক, সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া খান, নারায়ণগঞ্জ সদর মোসা. শাহরিয়ার সালমা।
সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে টোনা জাল ফেলে মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ১ লাখ মিটার জাল জব্দ ও ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মাছ ধরার অপরাধে এ সময় ৩ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে মামলা দায়ের করে ১৫ শত টাকা জরিমানা করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 