মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » দ্রুত বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তি বাস্তবায়নে গুরুতারোপ পররাষ্ট্রমন্ত্রীর
দ্রুত বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তি বাস্তবায়নে গুরুতারোপ পররাষ্ট্রমন্ত্রীর
![]()
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিবিআইএন (বাংলাদেশ, ভূটান, ইন্ডিয়া, নেপাল) মোটর ভেহিকেল চুক্তির দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র সোমবার ফরেন সার্ভিস একাডেমীতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন।
আজ পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা বলা হয়।
বৈঠকে ড. মোমেন বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ, জ্বালানী খাতে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতার ওপর জোর দেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
নেপালী রাষ্ট্রদূত মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার করার প্রয়োজনীয়তার ওপর ও গুরুত্ব আরোপ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উভয় পক্ষ থেকে ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকার করে বৈঠকটি শেষ হয়।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ২১ অক্টোবর ড. বংশীধর মিশ্র তার দেশে ফিরে যাবেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 