বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » মা-ছেলেকে অপহরণ-মুক্তিপণ দাবি, সিআইডির তিনজনসহ আটক ৪
মা-ছেলেকে অপহরণ-মুক্তিপণ দাবি, সিআইডির তিনজনসহ আটক ৪
![]()
দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপিসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক। এছাড়া অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের ড্রাইভারকেও আটক করা হয়েছে।
লুৎফরের ভাগ্নে শামসুল আলম মানিক জানান, চলতি মাসের শুরু দিকে রংপুর সিআইডি কার্যালয়ে লুৎফর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ লাখ টাকা প্রতারণার অভিযোগ করেন চিরিরবন্দরে বসবাসকারী পলাশ নামের আরেক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিআইডির এএসপি সারোয়ার কবিরের নেতৃত্বে একটি দল চিরিরবন্দরে গিয়ে তার মামার বাড়িতে অভিযান চালায়। লুৎফরকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে মো. জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা।
পরে লুৎফর রহমানকে ফোন করে তার স্ত্রী-সন্তানের মুক্তির বিনিময়ে ১৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা নিতে মঙ্গলবার বিকেলে সিআইডি কর্মকর্তাদের দিনাজপুর সদর উপজেলার বাশেরহাটে আসতে বলেন লুৎফর। এর আগেই বিষয়টি তিনি চিরিরবন্দর থানা পুলিশকে জানিয়ে রাখেন মানিক।
এ বিষয়ে আজ বুধবার (২৫ আগস্ট) দুপুরে রংপুর সিআইডির এসপি আতাউর রহমান জানান, তারা অনুমতি না নিয়ে অভিযানে গেছেন। তারা কেন সেখানে গেলেন, কাকে অপহরণ করলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 