বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চৌদ্দগ্রামে ৮০ হাজার টাকা জরিমানা
চৌদ্দগ্রামে ৮০ হাজার টাকা জরিমানা
![]()
জেলার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দোকানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চৌদ্দগ্রাম বাজারে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এস এম মনজুরুল হক এ অভিযান পরিচালনা করেন।
এ সময় আল-মক্কা সুইটসকে ১০ হাজার, বিসমিল্লাহ সুইটসকে ২৫ হাজার, ইসলামিয়া সুইটসকে ১৫ হাজার, মুসলিম সুইটসকে ১৫ হাজার, সুইটস গার্ডেনকে ১৫ হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এস এম মনজুরুল হক বাসসকে বলেন, ওজন ও পরিমাপ আইন এর অধীনে উপজেলার ৫টি মিষ্টি দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় বিএসটিআই কুমিল্লা জেলা কর্মকর্তা খাইরুল ইসলাম ও থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 