সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » শেখ রাসেল দিবস উদযাপন করল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
শেখ রাসেল দিবস উদযাপন করল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী “শেখ রাসেল দিবস” উদযাপন করা হয়েছে। আজ সোমবার এ উপলক্ষ্যে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। মন্ত্রণালয়ের সচিব মো: শহিদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিববৃন্দ ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে সোমবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কেক কাটা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় শেখ রাসেলের জীবন ও কর্ম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ও রাজনৈতিক জীবনাদর্শ তুলে ধরেন বক্তারা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এবছর প্রথমবারের মতো “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্য নির্ধারণ করে জাতীয়ভাবে এ ক্যাটাগরির দিবস হিসেবে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী “শেখ রাসেল দিবস” হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 