সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » শহিদ শেখ রাসেল বাঙালির শৈশবের প্রতীক : মুক্তিযুদ্ধ মন্ত্রী
শহিদ শেখ রাসেল বাঙালির শৈশবের প্রতীক : মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, শহিদ শেখ রাসেল বাঙালির শৈশবের প্রতীক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘প্রতিভাময় শিশুটি (শেখ রাসেল) ঝরে না পড়লে আজ তার ৫৮ বছর পূর্ণ হতো। দেশ ও জাতিকে দেয়ার এটাই হতো সেরা সময়। সবদিক থেকে পরিপক্কতা আসতো। জাতি তার সেবা থেকে বঞ্চিত হয়েছে। শেখ রাসেলের জীবনকাল খুব সংক্ষিপ্ত হলেও তিনি বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে থাকবেন।’
আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা, শেখ রাসেলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
মন্ত্রী বলেন, খুনিরা মনে করেছিল বঙ্গবন্ধুর রক্ত যেখানে থাকবে তাকে ঘিরেই জাতি ঐক্যবদ্ধ হবে। শহিদ শেখ রাসেলের রক্তদান আদর্শের জন্য রক্তদান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাসসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 