সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রূপগঞ্জ | শিরোনাম » শেখ রাসেল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারত - বস্ত্র ও পাট মন্ত্রী
শেখ রাসেল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারত - বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি, বলেন, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর অনেক গুণাবলী নিয়ে বেড়ে ওঠা অত্যন্ত মেধাবী ও সাবধানী কিন্তু সাহসী শেখ রাসেল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারত।
তিনি বলেন, শেখ রাসেলের স্মৃতি চিরকাল ধরে রাখার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সিলেটে শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও জামালপুরের মাদারগঞ্জে শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠার নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ তাঁর জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। আজ শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।
এ সময় সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় মো. আবদুল মান্নান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম,এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
মন্ত্রী বলেন, শেখ রাসেলেন পবিত্র স্মৃতি নিয়ে বাঙালি জাতি বেঁচে আছে। বাংলাদেশের সকল শিশুর মধ্যে রাসেল চিরকাল বেঁচে থাকবে। বাংলার শিশুরা রাসেলের চেতনায় নিয়ে গড়ে উঠুক। তাঁর উজ্জ্বল শিশুর সত্তাকে বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। সকল খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা প্রর্দশন করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আরো দিপ্তবান হোক।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 