সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » প্রতিটি শিশু বেড়ে উঠুক নিশ্চিন্তে নির্ভাবনায়
প্রতিটি শিশু বেড়ে উঠুক নিশ্চিন্তে নির্ভাবনায়

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মত্যাগের স্মৃতি বুকে নিয়ে তাঁর জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক- বাংলার বুকে আর একটি শিশুর জীবনও অকালে ঝরে যাবে না। প্রতিটি শিশু বেড়ে উঠুক নিশ্চিন্তে নির্ভাবনায়।
আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
এ উপলক্ষে শিল্পমন্ত্রী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জন্মদিনের কেক কাটেন।
শেখ রাসেল সম্পর্কে স্মৃতি চারণ করে শিল্পমন্ত্রী বলেন, শেখ কামাল আমার বন্ধু ছিলেন। যখন তাঁদের বাসায় যেতাম, দেখতাম শেখ রাসেল মাঝে মাঝে বল নিয়ে খেলা করছে। প্রায়ই আমাদের কাছে ছুটে আসতো। বন্ধুর ছোট ভাই এবং বঙ্গবন্ধুর পুত্র হিসেবে আমরা তাঁকে অসম্ভব স্নেহ করতাম।
মন্ত্রী আরও বলেন, মহান পিতার রক্ত শেখ রাসেলের ধমনীতে বইছিলো। শৈশব থেকেই যিনি বঙ্গবন্ধুর মত একজন নেতার সংস্পর্শে দেশপ্রেম আর আদর্শের দিক্ষা পাচ্ছিলেন। তিনি বেঁচে থাকলে হয়ত দেশের জন্য যুগান্তকারী কিছু করতেন।
শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 