সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মহাকাশে শুটিং শেষে ফিরলেন তারা
মহাকাশে শুটিং শেষে ফিরলেন তারা

মহাকাশে চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে যাওয়া রাশিয়ার কলাকুশলীরা আবারও পৃথিবীতে ফিরে এসেছেন।
টানা ১২ দিন শুটিং শেষে রোববার সয়ুজ ক্যাপসুলে করে তারা পৃথিবীতে ফিরে আসেন।
গত বছর প্রথমবারের মতো মহাকাশে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে গেল রাশিয়া। গত মাসে রাশিয়ার একটি দল বিশ্বে সবার আগে সিনেমার শুটিং করতে মহাকাশে পাড়ি জমায়। রেকর্ড গড়ে রাশিয়ার দলটি ১২ দিন ধরে মহাকাশে শুটিং করে পৃথিবীতে ফিরে এসেছে।
সোয়ুজ মহাকাশযানটি রোববার সকালে তিনজনকে নিয়ে পৃথিবীতে ফিরে আসে। অবতরণের পর সিনেমাটির অভিনেত্রী, ডিরেকটর ও মহাকাশচারী- সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মহাকাশ স্টেশনে থাকা আরও ৬৫ জন অন্যান্য দৃশ্যের শুটিং চালিয়ে যাবেন।
এর আগে শনিবার মহাকাশে ওই তিনজনের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ছবিটিতে প্রধান চরিত্রে থাকা অভিনেত্রী ইউলিয়া প্যারেসিলড একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন। যেখানে তিনি কোনো মহাকাশচারীর প্রাণ বাঁচাতে সেখানে ভ্রমণ করবেন।
আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 