সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » ভোলায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল থেকেই র্যালি, কেক কাটা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে মিলিত হয়। সেখানে শেখ রাসেল’র ৫৮তম জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি’র বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা পুলিশ সুপাার সরকার মো. কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম. হাবিুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধাব চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজাহারুল ইসলাম।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 