সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ময়মনসিংহে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপিত
ময়মনসিংহে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপিত
![]()
জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে সার্কিট হাউজ মাঠে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ প্রশাসন ও বিভিন্ন সংগঠন। পরে জন্মদিন উপলক্ষে সার্কিট হাউজ মাঠে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক মো. এনামূল হক। জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টাউন হল প্রাঙ্গনে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পন শেষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্কিট হাউজ মাঠে শেখ রাসেল এর অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। বেলা ১১টায় সিটি করপোরেশনের মিলনায়তনে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্যনেল মেয়র, কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। বাদ জোহুর মসজিদ সমুহে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও মহিলা আওয়ামী লীগ, চেম্বার অফ কমার্স কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা শিশু একাডেমী এই উপলক্ষে রচনা ও চিত্রাকণ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা প্রশাসন এর উদোগে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলোনায়তনে বিকালে আলোচনা সভা পুরুষ্কার বিতরণী ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলাগুলোতে দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 