সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » সাবরিনা বশিরের ‘দিল্লি কা লাড্ডু’
সাবরিনা বশিরের ‘দিল্লি কা লাড্ডু’

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা বশির। আধুনিক কিংবা ফোক সব ধারায় তার কণ্ঠের বিচরণ। কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন এই সঙ্গীত শিল্পী।
আসিফ আকবর, তাহসান, কাজী শুভ ও পথিক হাসানসহ সময়ের জনপ্রিয় সব শিল্পীদের সাথে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাপ্রিয়তায় পেয়েছেন বিভিন্ন অ্যাওয়ার্ডও।
সম্প্রতি বেশ কয়েকটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। তার মধ্যে ‘দিল্লি কা লাড্ডু’ শিরোনামের একটি গান রয়েছে।
গানটিতে মডেল হয়েছেন সাবরিনা বশির ও আশিক চৌধুরী। কোরিওগ্রাফার ছিলেন রোহান ও বেলাল। চিত্রগ্রাহক ছিলেন বিকাশ সাহা। গানের ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। গানটি আসছে ৩০-এ অক্টোবর এ কণ্ঠশিল্পীর জন্মদিন উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হবে।
সাবরিনা বশির বলেন , ‘আমি শৈশব থেকেই গান চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই শিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে বেঁচে থাকতে চাই সারাজীবন। বাংলা গানের জয় হোক।’
নতুন গান গুলোর মধ্যে রয়েছে আসিফ আকবের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘মধুচোরা’ এবং একক গান ‘ফুলের কানে ভ্রমর এসে’। সম্প্রতি এই শিল্পীর ‘জলে গিয়েছিলাম সই’ নামে একটি ফোক গানের(কাভার) ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 