রবিবার, ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ চাঁদাবাজ আটক
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ চাঁদাবাজ আটক
![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ৪ চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
রোববার (১৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে দুপুরে রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় দেশীয় অস্ত্র প্রদর্শণ করে চলাচলরত বাস ও ট্রাক চালকদের ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলো- রূপগঞ্জের তারাব এলাকার মৃত কাজী হোসেনের ছেলে আক্তার হোসেন (৪৮), মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ জালাল হোসেন (২৯), মৃত সেকেন্দার আলী খানের ছেলে মশিউর রহমান মুকুল (৩৫) ও মৃত বাহার মিয়ার ছেলে লিটন মিয়া (২৯)। এসময় নদর ৩ হাজার ৩৬০ টাকা, ৩টি রামদা এবং ১টি জিআই পাইপ উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 