রবিবার, ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২ম বৈঠক
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২ম বৈঠক
![]()
ঢাকা, ১৭ অক্টোবর ২০২১: একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১২তম বৈঠক কমিটির সভাপতি রাশেদ খান মেনন, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুপতা ইয়াসমিন, আরমা দত্ত এবং শবনম জাহান অংশগ্রহণ করেন।
বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান বৈঠকে যোগদান করেন।
বৈঠকে ১১তম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) নিয়ে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি অবিলম্বে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) এর নিয়মিত নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণের সুপারিশ করে।
বৈঠকে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের বিগত দশ বছরের অডিট রিপোর্ট স্হায়ী কমিটির সভায় উপস্থাপনের এবং অডিট রিপোর্টে কোন আপত্তি না পাওয়া গেলে নতুন করে সরকারি বা উপযুক্ত অডিট ফার্মকে দিয়ে পূর্ণাঙ্গ অডিট করানোর সুপারিশ করা হয়।
কমিটি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) এর বনানীস্হ ইউএই মৈত্রী কমপ্লেক্সের জায়গায় সরকারীভাবে বহুতল ভবন নির্মাণ বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) এর নির্বাহী পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 