রবিবার, ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জার্মানি জলবায়ু ও জ্বালানি ইস্যুতে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী
জার্মানি জলবায়ু ও জ্বালানি ইস্যুতে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী
![]()
জলবায়ু ও জ্বালানি ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।
বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রয়েস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর সরকারী বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে বলেন, আমরা জলবায়ু ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের এ সম্পর্কে ব্রিফ করেন।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পার করছে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কোভিড-১৯ পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা করার পদ্ধতির প্রশংসা করেন। তিনি বলেন, অন্যান্য দেশের চেয়ে তুলনামূলকভাবে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ দিয়ে অভিযোজন ও প্রশমন কার্যক্রম শুরু করেছে।
প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে মোট ছয় কোটি ডোজ কোভিড টিকা (একক ও দুটি ডোজ মিলে) দেয়া হয়েছে।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জার্মানির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক জার্মান পরিবার মুক্তিযুদ্ধের পর ‘যুদ্ধশিশু’ দত্তক নেয়।
এ্যাম্বাসিডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 