শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে মিশুক চালককে গলাকেটে হত্যা
ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে মিশুক চালককে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে সুজন ফকির (৪৫) নামে এক মিশুক চালককে গলাকেটে নৃশংসভাবে হত্যা কারা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ফতুল্লার নয়াবাজার মসলিম নগর এলাকায়। নিহত সুজন নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। ফতুল্লার নবীনগর শাহ আলমের বাড়িতে ভাড়ায় বসবাস করতো।
নিহত সুজন এক সময় গার্মেন্টসে কাজ করতো। পরে তার পলিপাসের অপারেশন হওয়ায় ধূলাবালির কাজ করতে না পেরে শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকে মিশুক চালানো শুরু করে।
শনিবার সকাল ৭টায় একটি ফোন পেয়ে বাসা থেকে বের হয় সুজন। তবে গ্যারেজ থেকে মিশুক বের করেনি। একটি গাড়িতে সুজনসহ ৩জন আসে নয়াবাজার মুসলিম নগর এলাকায়।
প্রত্যদর্শীরা জানায়, তিনজন মিলে সুজনকে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের স্বজনরা। ভীড় শত শত উৎসুক জনতা।
পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পরিকল্পিত ভাবে বাসা থেকে ডেকে এনে খুন করা হয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের পুলিশের অভিযান শুরু হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 