শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » পার্লার থেকে ফেরার পথে দুলাভাই-ভাতিজি নিহত, কনে হাসপাতালে
পার্লার থেকে ফেরার পথে দুলাভাই-ভাতিজি নিহত, কনে হাসপাতালে
![]()
ফেনীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ বিয়ে বাড়ির ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের ফারজানা আক্তার কলির সঙ্গে একই উপজেলার জগন্নাথ ইউনিয়নের বিজয়করা গ্রামের মোহাম্মদ শাকিলের সঙ্গে বিয়ের ধার্য তারিখ ছিলো। এদিন কনে ফারজানা আক্তার কলি শহরের একটি পার্লার থেকে বধূসেজে সিএনজির অটোরিকশা যোগে তার বাড়িতে ফিরছিলেন।
এসময় বিপরীত দিক হতে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে কনের বড় বোন জামাই জামাল হোসেন (৩৮) ও ভাতিজি হাছনা আক্তার পলি মারা যান। এসময় আহত হয় কনেসহ আরও ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহত কনে ফারজানা আক্তার কলিসহ (১৮) ৩ জনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে ফারজানা কলির অবস্থা আশংকাজনক দেখে সেখানকার চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় সিএনজি অটোরিকশাটি ধুমরেমুচরে গেছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 