বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম » রোহিঙ্গারাও সব ধরনের নাগরিক অধিকার ভোগ করবে: মিয়ানমার
রোহিঙ্গারাও সব ধরনের নাগরিক অধিকার ভোগ করবে: মিয়ানমার

রোহিঙ্গারাও সব ধরনের নাগরিক অধিকার ভোগ করবে বলে আশ্বস্ত করেছে মিয়ানমারের নির্বাসিত সরকার।
জাতীয় ঐক্যের সরকার নামে পরিচিত দেশটির নির্বাসিত সরকার অঙ্গীকার করে, অতীতে রোহিঙ্গাদের ওপর যে নৃশংসতা ও বর্বরতার চালানো হয়েছে তার পুনরাবৃত্তি হবে না।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংস হামলার ৪ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে জাতীয় ঐক্যের সরকার এনইউজি এই প্রতিশ্রুতি দেয়।
ওই নৃশংসতার জেরে বিপুলসংখ্যক রোহিঙ্গা, প্রতিবেশী দেশে যেতে বাধ্য করার ঘটনায় এনইউজি গভীরভাবে মর্মাহত বলে উল্লেখ করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের অধিকার সুরক্ষার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে মিয়ানমারের নির্বাসিত সরকার ।
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডির সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতা দখল করে। এনএলডির বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করে গত নভেম্বরের জাতীয় নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে তারা। এরপর ওই নির্বাচনে বিজয়ী এমপিদের একাংশ গত ১৬ এপ্রিল বিকল্প সরকার হিসেবে জাতীয় ঐক্যের সরকার গঠন করে। নির্বাসিত এই সরকারের মূল অংশীদার সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে এর সঙ্গে যোগ দেন বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এবং ছোট আরও কিছু দল।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 