বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে মাছ শিকারের অবৈধ বাঁধ-জাল ধ্বংস
ফরিদপুরে মাছ শিকারের অবৈধ বাঁধ-জাল ধ্বংস
![]()
ফরিদপুরে কুমার নদে অবৈধভাবে আড়াআড়ি বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন ধরনের জালও নদ থেকে অপসারণ করে পরে সেগুলো ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী ও ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা সংলগ্ন কুমার নদে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ অন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ কুমার নদে ও এর আশপাশে অবৈধভাবে বাঁশের বেড়া ও জাল দিয়ে মাছ শিকারের খবর পেয়ে বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয় এবং বাঁধগুলো অপসারণের পাশাপাশি নিষিদ্ধ জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 