বাংলাদেশের লক্ষ্য ১৭৮
![]()
সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে বাংলাদেশের সামনে টার্গেট ১৭৮। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫০ বলে ৮৮ রান আসে গ্যারেথ ডেলানির ব্যাট থেকে। ডেলানির ইনিংসটি সাজানো ছিলো ৮ ছক্কা ও ৩ চারে। এ ছাড়া হ্যারি টেক্টর করেন ২৩ রান।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবর্নি।
ম্যাচের চতুর্থ ওভারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে স্টার্লিং ফিরলেও উইকেটে ছিলেন বালবর্নি। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। তাসকিনের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটেন আইরিশ এ ওপেনার। এরপর তাসকিনের দ্বিতীয় শিকার হয়ে ৯ রান করে মাঠ ছাড়েন জর্জ ডকরেল।
বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। এছাড়া নাসুম নেন একটি উইকেট।
আইসিসির টেলিভিশন প্রোডাকশন না থাকায় এ ম্যাচটিও দেখা যাবে না কোন টেলিভিশন চ্যানেলে।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। তার আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পায় টাইগাররা।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম , আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।





ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 