বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ৩ মিনিটের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ঘরের চাল
৩ মিনিটের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ঘরের চাল
![]()
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে প্রায় ৩ মিনিটের ঘূর্ণিঝড়ে ২টি ঘরের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের রমেশবালার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, বুধবার (১৩ অক্টোবর) বিকেলে পূজা পরিদর্শনের উদ্দেশ্যে রমেশবালার ডাঙ্গী গ্রামে যান তিনি। হঠাৎ তিনি দেখতে পান গ্রামের উত্তর দিক হতে ঘূর্ণায়মান অবস্থায় ধূলিঝড় ধেয়ে আসছে এবং তা ক্রমান্বয়ে বড় আকার ধারণ করে আকাশের দিকে যাচ্ছে। যা ২ থেকে ৩ মিনিটের মতো স্থায়ী ছিল।
এদিকে এ ঝড় ওই গ্রামের গোলাম মোস্তফা মুসল্লির ছেলে শহিদ মুসুল্লির দুটি ছাপড়া ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 