বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | লাইফস্টাইল | শিরোনাম » পূজার বাড়িতে নারিকেল পায়েস হলে মন্দ হয় না
পূজার বাড়িতে নারিকেল পায়েস হলে মন্দ হয় না

এখন পূজার সময় বাড়িতে হরেক রকমের মিষ্টিজাতীয় খাবার তৈরি করা হয়।
কমবেশি সবাই পছন্দ করে নানা পদের খাবার খেতে। আর পায়েস খেতে ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। অনেকে খাওয়ার পরে একটু মিষ্টিমুখ করতে চান। নারিকেল পায়েস হলে মন্দ হয় না। এটি হাতের কাছে সহজেই পাওয়া যায় আবার রান্না করাও সহজ। আবার এটি খেতেও মজাদার।
নারিকেলের পায়েসের রেসিপিতে উপকরণও লাগে কম এবং তৈরিও হয় দ্রুত। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে নারিকেলের পায়েস তৈরির পদ্ধতি।
তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে:
উপকরণ:
১. দুই লিটার তরল দুধ
২. এক কাপ ভেজানো পোলাও চাল
৩. চারটি এলাচ
৪. তিন টুকরো দারুচিনি
৫. স্বাদমতো লবণ যদি কেউ পছন্দ করেন দিতে।
৬. এক কাপ নারকেল
৭. এক কাপ চিনি
৮. পরিমাণমতো কিসমিস
প্রস্তুত প্রণালি:
প্রথমে সসপ্যানে তরল দুধ নিন। এতে পোলাওয়ের চাল দিয়ে নাড়তে থাকুন। তার পর এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। চাল সেদ্ধ হলে কোড়ানো নারিকেল দিয়ে ভালোভাবে মেশান। এর পর চিনি ও সবশেষে কিশমিশ দিয়ে পরিবেশন করুন মজাদার নারিকেলের পায়েস।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 