বুধবার, ১৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ‘শেখ রাসেল অনুর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী
‘শেখ রাসেল অনুর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র “শহীদ শেখ রাসেল এর জন্মদিন” ও “শেখ রাসেল দিবস” উদ্যাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ‘শেখ রাসেল অনুর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২১’ এর উদ্বোধন করেন। আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইন-ডোর স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব জনাব কে.এম. শহিদ উল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা তরফদার মো: রুহুল আমিন ও সিরাজুল ইসলাম মোল্লা এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সিকদার।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মরণে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’ আয়োজন প্রশংসার দাবী রাখে। আমরা জাতির পিতার জন্মশত বার্ষিকী পালন করছি। কিছু দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছি। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনও পালন করবো। কাজেই এমন একটি সময়ে এ ধরণের ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে খেলাধুলা চর্চার পাশাপাশি আমাদের যুব সমাজের মাঝে শেখ রাসেল এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে।
তিনি আরও বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করে একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে ছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 