মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে মোটরসাইকেলসহ চোরচক্রের সাত সদস্য আটক
ফরিদপুরে মোটরসাইকেলসহ চোরচক্রের সাত সদস্য আটক

ফরিদপুরে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের কাছে থেকে ২০০ পিস ইয়াবাসহ সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সুনীল কর্মকার, উপ-পরিদর্শক আলমগীর হোসেন, শাহিনুর প্রমুখ।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার গোপালপুর (কালিখোলা) গ্রামের মালেক প্রামানিকের ছেলে সানোয়ার প্রামানিক (৩৬), একই গ্রামের মমিন সিপাই’র ছেলে লিটন সিপাই (২২), ওই গ্রামের মালেক প্রামানিকের দুই ছেলে দেলোয়ার প্রামানিক (২৫) ও আরিফ প্রামানিক (২০), একই গ্রামের সোবাহান মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৫), আক্কাস মোল্যার ছেলে সাকিল মোল্যা (২২) ও রাজ্জাক শেখের ছেলে আলামিন শেখ (২৭)।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, আটককৃতরা মোটরসাইকেল চোরাচক্রের সাথে জড়িত।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 