সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » সিলেটে বাসার ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
সিলেটে বাসার ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
![]()
সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় একটি চারতলা বাসার ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকালে তার মরদেহ বাসার নিচ থেকে উদ্ধার করে পুলিশ।
আব্দুল আউয়াল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার গোলকপুর গ্রামের বাসিন্দা। তার সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় কাপড়ের দোকান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়বাজার এলাকায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিলেন আব্দুল আউয়াল। তার বড় ছেলের বউ অন্তঃসত্ত্বা। মঙ্গলবার রাতে তার ডেলিভারির জন্য বাড়ির সবাই হাসপাতালে ছিলেন। বাড়িতে শুধু তার ১৭ বছর বয়সী ছোট ছেলে ছিল। সোমবার ভোরে আব্দুল আউয়াল বাসার ছাদ থেকে পড়ে মারা যায়।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়িরর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন বলেন, তিনি লাফ দিয়ে পড়ে মারা গেছেন কি না সেটি এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 