রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » তেজগাঁওয়ে গাড়ির ভেতর মিললো অর্ধগলিত মরদেহ
তেজগাঁওয়ে গাড়ির ভেতর মিললো অর্ধগলিত মরদেহ
![]()
রাজধানীর তেজগাঁওয়ে একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গেল দুদিন ধরে তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণীর একটি পেট্রোল পাম্পের পাশে ওই গাড়িটি পড়েছিল। রাতে গাড়ি থেকে গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী জানান, গাড়ির ভেতর থেকে অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে।
ঢাকা মেট্রো-ঘ ১১৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না জানিয়ে শনিবার বিকেলে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলে খবর পেয়েছি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 