শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার চীনের
তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার চীনের
![]()
এক বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের সঙ্গে পুনর্মিলন হবে। চীন অবশ্যই তা করবে। তাইওয়ানের সাথে পুনর্মিলন অবশ্যই হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করার ১১০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট।
শি জিনপিং বলেন, আমি শান্তিপূর্ণ পুনর্মিলন চাই। এর জন্য দরকার একটি দেশ-দুটি ব্যবস্থা নীতির। যেমনটি চলছে হংকংয়ে। আমাদের মাতৃভূমির একত্রিকরণের সবচেয়ে বড় বাধা তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদ। এটি আমাদের জাতীয় পুনরুজ্জীবনের জন্য মারাত্মক বিপজ্জনক।
বিবিসি বলছে, দীর্ঘদিন ধরে চীন একটি দেশ-দুটি ব্যবস্থা নীতির বলে আসলেও বরাবরের মতো তা প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। দ্বীপটির দাবি, তাদের জনগণ চীনা পরিকল্পনার সঙ্গে একমত নয় তা স্পষ্ট জানিয়েছে। চীনকে বারবার আমরা অনুপ্রবেশ ও ধ্বংসযজ্ঞ থেকে বের আসার আহ্বান জানিয়েছি।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 