শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর গাবতলী ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তাদের একজনের নাম তাবরিজ স্বপন, যার আনুমানিক বয়স ৬০ বছর। অন্যজন নাম শাহাদাত হোসাইন, যার আনুমানিক বয়স ১৭ বছর।
জানা গেছে, গতকাল শুক্রবার (৮ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় যাত্রাবাড়ীতে তাবরিজ স্বপন (৬০) মারা যান। অন্যদিকে গাবতলীতে রাস্তা পারাপারের সময় শাহাদাত (১৭) মারা যান।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, রাত ৯টার দিকে যাত্রাবাড়ী স্পিডবাগ সিএনজি পাম্প সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় স্বপন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত স্বপন পরিবারের সঙ্গে কদমতলী মেরাজ নগর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
এদিকে দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) বায়েজিদ মোল্লা জানান, রাত সাড়ে ১২টার দিকে গাবতলী তিন রাস্তার মোড়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে শাহাদাত নামে এক কিশোর মারা যায়। সে নির্মাণাধীন ভবনে রাজ মিস্ত্রীর হেল্পার হিসেবে কাজ করত।
নিহত শাহাদাতের বাবার নাম রইসউদ্দিন। বাড়ি গাইবান্ধা জেলায় এলাকায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোরহওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 