বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » পেঁয়াজ আমদানি চালু থাকলেও কমছে না দাম
পেঁয়াজ আমদানি চালু থাকলেও কমছে না দাম
![]()
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও কমছে না দাম। চলতি সপ্তাহে দাম ঊর্ধ্বমুখী হওয়ার পর থেকে একই অবস্থায় রয়েছে।
বর্তমানে প্রকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায় এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। হঠাৎ দাম বৃদ্ধি হওয়াতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গতকাল ভারতীয় ২১টি ট্রাকে ৫৯০ মে.টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ আরটিভি নিউজকে জানান, ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আমদানি করতে বেশি খরচ হচ্ছে। যার জন্য দেশের বাজারে পেঁয়াজের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে দুর্গাপূজার কারণে পেঁয়াজ আমদানি করতে কিছু অসুবিধা হচ্ছে। যার জন্য আমদানি কমেছে। আমদানি বৃদ্ধি হলে আবারও দাম কমবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 