বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » জাপার সংরক্ষিত আসনে ভোট ২৭ অক্টোবর
জাপার সংরক্ষিত আসনে ভোট ২৭ অক্টোবর
![]()
জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদে জাপার অনুকূলে বণ্টন করা সংরক্ষিত এই নারী আসনে আগামী ২৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ১৮ অক্টোবরের মধ্যে আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর। ২৭ অক্টোবর সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমাও একই স্থানে।
গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী মারা যান। পরে তার এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 