বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » রোমের উদ্দেশ্যে স্পীকারের ঢাকা ত্যাগ
রোমের উদ্দেশ্যে স্পীকারের ঢাকা ত্যাগ

ঢাকা, ৭ অক্টোবর, ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ইতালির রোমে অনুষ্ঠিতব্য প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে ০৬ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখ বুধবার দিবাগত রাত ১.৪০ ঘটিকায় রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
উল্লেখ্য, কনফারেন্সটি আগামী ০৮-০৯ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখে ইতালির রোমে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জাফর আলম এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
এরপর আগামী ১৩-১৫ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখে রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে আগামী ১৭অক্টোবর,২০২১ খ্রি. তারিখে স্পীকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। স্পীকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আদিবা আনজুম মিতা এমপি এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি অংশগ্রহণ করবেন। স্পীকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন নিজ খরচে উভয় সফরে তাঁর সফরসঙ্গী হয়ে ঢাকা ত্যাগ করেছেন।
স্পীকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 